জাতীয় নির্বাচনের তারিখ

 


এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারিকে প্রাধান্য দিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর বাইরে ৫ ও ১২ ফেব্রুয়ারিকেও ইসি তাদের চিন্তায় রেখেছে। অবশ্য কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি রোববারই হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিষয়টি প্রায় চূড়ান্ত। অন্য কোনো পরিস্থিতি তৈরি না হলে ওই দিনই ভোট হবে। এছাড়া বিগত সময়ে সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি থাকলেও এবার পরদিনও ছুটি রাখার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।



কমিশন সূত্র জানায়, পোস্টাল ভোেটসহ বেশকিছু বিষয় বিবেচনায় রেখে এবার তফসিল ঘোষণা ও ভোটগ্রহণের মধ্যে বেশি সময় হাতে রাখতে চাইছে কমিশন। অন্যান্য সময় তফসিল থেকে ভোটগ্রহণে সর্বোচ্চ দেড় মাসের মতো ব্যবধান থাকলেও এবার প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করবে ইসি।ইসি সূত্রে জানা গেছে, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। এক্ষেত্রে ৭ অথবা ৮ ডিসেম্বর তফসিল ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন।

সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এক অনুষ্ঠানে বলেন, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই দিনে ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদকে উদ্ধৃত করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে।




এর আগে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোেট অনুষ্ঠানের সিদ্ধান্তের কথা জানান।




পরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের বিধান অনুযায়ী সংসদ নির্বাচনের দিন গণভোেট আয়োজনের সিদ্ধান্ত হয়। তবে গণভোটের আইন থাকায় ইসির প্রস্তুতিতে কিছুটা বাধা তৈরি হয়। গতআয়োজনের সিদ্ধান্ত হয়। তবে গণভোটের আইন না থাকায় ইসির প্রস্তুতিতে কিছুটা বাধা তৈরি হয়। গত মঙ্গলবার কেটেছে সে বাধা। ওই দিন 'গণভোেট অধ্যাদেশ, ২০২৫' উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর ওই রাতেই অধ্যাদেশ জারি করা হয়। ওই অধ্যাদেশে গণভোট অনুষ্ঠানের বিধানগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে। কমিশন এ-সংক্রান্ত প্রয়োজনীয় বিধিবিধান ও পরিপত্র জারি করতে পারবে বলেও অধ্যাদেশে উল্লেখ রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা এবং গণভোটের জন্য রঙিন ব্যালট পেপার ছাপা হবে। গণভোেটটি হবে 'জুলাই চার্টার' (সাংবিধানিক সংস্কার) বিষয়ে। চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে 'হ্যাঁ' বা 'না' ভোট দিতে হবে।

Countdown Timer

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য