Posts

Showing posts from November, 2025

গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা

Image
  শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে বিষয়টি এখনো নন-অফিশিয়াল।বিষয়টি নিয়ে এখনো কাজ চলমান বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘শিক্ষকদের এই দাবি বাস্তবায়িত হবে। ভোলার মনপুরা উপজেলায় গতকাল রবিবার এসব কথা বলেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন থেকে সরে এসে বার্ষিক পরীক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন গ্রেড বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তাদের দাবি ১১তম গ্রেড, সেটির সঙ্গে আমরা সহমত পোষণ করি। নন-অফিশিয়াল কথাবার্তার মাধ্যমে জানতে পেরেছি, শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি বাস্তবায়িত হবে।’ Countdown Timer

বয়স বাড়লেও কমবে না টেস্টোস্টেরন! যদি খান এই খাবারগুলো

Image
  বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের দেহে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকভাবেই কমতে থাকে। এর ফলে ক্লান্তি, যৌন সমস্যা, মাংসপেশি দুর্বলতা এমনকি মানসিক অবসাদও দেখা দিতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু খাবার নিয়মিত খেলে বয়স বাড়লেও টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখা সম্ভব। যে খাবারগুলো টেস্টোস্টেরন বাড়াতে সহায়ক ডিম – প্রোটিন ও ভিটামিন ডি সমৃদ্ধ, যা হরমোন উৎপাদনে সহায়তা করে। বাদাম ও আখরোট – স্বাস্থ্যকর ফ্যাট ও জিঙ্ক টেস্টোস্টেরন বৃদ্ধিতে কার্যকর। চর্বিহীন মাংস ও মাছ – প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরকে শক্তিশালী রাখে। দুধ ও দুগ্ধজাত খাবার – ক্যালসিয়াম ও ভিটামিন ডি হরমোন ব্যালান্সে সহায়ক। ডাল ও শস্যজাতীয় খাবার – উদ্ভিজ্জ প্রোটিন টেস্টোস্টেরনের ঘাটতি পূরণে সাহায্য করে। সবুজ শাকসবজি – পালং শাক ও ব্রোকলি দেহে ম্যাগনেসিয়ামের যোগান দিয়ে হরমোন উৎপাদনে সহায়তা করে। ফলমূল (ডালিম ও কলা) – অ্যান্টিঅক্সিডেন্ট টেস্টোস্টেরনের মাত্রা স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুমও টেস্টোস্টেরনের মাত্র...

আজ থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল, লিটারে কত

Image
  দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর ২০২৫ মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।  বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী গতকাল রোববার (৩০ নভেম্বর) এ দাম সমন্বয় করা হয়। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে এ দাম কার্যকর হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী— ডিজেলের দাম ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রল ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা করা হয়েছে। Countdown Timer

যে ভিটামিনের অভাবে শীতে সর্দি-কাশি হয়

Image
  শীতের সময় অনেক মানুষ স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করেন। কারও কারও ক্ষেত্রে হাত–পা পর্যন্ত অসাড় হয়ে যায়। অনেকের আবার শীতে সর্দি-কাশি বেশি হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে ভাইরাস দ্রুত আক্রমণ করে। তাই অনেকে গোটা শীত জুড়ে সর্দি-কাশিতে ভোগেন। কিছুতেই পিছু ছাড়ে না হাঁচি-কাশি। মাথা ভার হয়ে থাকে, গলা ব্যথা থাকে, সারাক্ষণ জ্বর-জ্বর ভাব থাকে। এগুলো মোটেই ভালো লক্ষণ নয়। ঘন ঘন ঠান্ডা লাগার ধাত অন্য কোনও রোগের উপসর্গও হতে পারে। কোন ভিটামিনের অভাবে ঘন ঘন সর্দি-কাশি হয় জেনে নিন। ভিটামিন ডি-এর ঘাটতি শীতকালে সূর্যের আলো খুব কম সময়ের জন্য থাকে। যে হেতু সূর্যালোকই ভিটামিন ডি-এর একমাত্র উৎস তাই এই ঋতুতে অনেকের দেহেই ভিটামিন ডি-এর ঘাটতি দেখা যায়। অন্যদিকে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে ভিটামিন ডি বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ, আপনার দেহে যদি ভিটামিন ডি-এর ঘাটতি থাকে, তা হলে আপনি ঘন ঘন সর্দি-কাশিতে ভুগতে পারেন। এমন সমস্যা হলে ভিটামিন ডি সাপ্লিমেন্টও খেতে হতে পারে। Countdown Timer

৬০০ বার ব্যর্থ হয়ে অবশেষে বিশ্বব্যাংকে চাকরি পেলেন তিনি

Image
  যেন সিনেমা’র কাহিনীকে হার মানায়! বার বার ব্যর্থ হলেও হাল ছাড়েননি। বিশ্বা’স করতেন ধৈর্য ধরলে সফলতা একদিন আসবেই। নিজের স্বপ্নের চাকরি পেতে চেষ্টা করে গেছেন ক্রমাগত। অবশেষে সেই চেষ্টার ফল হিসেবে বিশ্বব্যাংকে চাকরির সুযোগ পেলেন যু’ক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২৩ বছর বয়সী ভাটসাল নাহাতা। দিল্লির শ্রীরাম কলেজ অব কমা’র্স থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করে যু’ক্তরাষ্ট্রের নামকরা ও প্রাচীন একটি শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন তিনি। সেখানে ২০২০ সালে স্নাতকের শেষ পর্যায়ে করো’না মহামা’রির সময় থেকে চাকরির জন্য চেষ্টা শুরু করেন নাহাতা। কিন্তু করো’না মহামা’রির কারণে কোথাও সুবিধা করতে পারছিলেন না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পছন্দের চাকরি পাওয়ার অ’ভিজ্ঞতা জানিয়েছেন ভা’রতের এই যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রকাশিত পোস্টটি ব্যাপক সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। তার এ পোস্টে ১৫ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন। এ ছাড়া তার পোস্টটি শতাধিক মানুষ শেয়ারও করেছেন। নাহতা জানান, বিশ্বব্যাংকে চাকরি করার স্বপ্ন ছিল তার। স্বপ্নের চাকরির পেছনে তিনি দীর্...

সাবান দিয়ে মুখ ধুলে ত্বকে কি হয়?

Image
  মুখ ধোয়া বা পরিষ্কার করা ত্বকের যত্নের রুটিনের একটি অপরিহার্য অংশ। তাই কমবেশি সবাই ত্বক পরিষ্কার করতে বেছে নেন সাবানকে। কিন্তু আপনি কি জানেন, সাবান দিয়ে মুখ পরিষ্কার করা নিরাপদ নয়?রূপ ও ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ত্বক ময়লা, জীবাণু কিংবা ব্যাকটেরিয়া মুক্ত রাখা উচিত। তবে এরজন্য ত্বক পরিষ্কার রাখতে সাবান দিয়ে মুখ ধোয়ার অভ্যাস সঠিক ও নিরাপদ নয়। কারণ এতে পরিষ্কার হলেও ত্বকের বারোটা বাজে। ভারতীয় সংবাদমাধ্যম-র প্রতিবেদন অনুযায়ী, আসুন মুখে সাবান ব্যবহারের কিছু অপকারিতা একে একে জেনে নিনিয়মিত সাবান দিয়ে মুখ ধোয়া ঠিক নয়। এতে মুখের ত্বকের ক্ষতি হতে পারে। কারণ শরীরের কোষের তুলনায় মুখের কোষ বেশি নরম ও সংবেদনশীল হয়।সাবান ব্যবহারে ত্বকের পিএইচ (pH) ভারসাম্য নষ্ট হতে পারে। সাবানে অধিক পরিমাণে রাসায়নিক দ্রব্যাদি রয়েছে, যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নেয়। ফলে ত্বক হয়ে ওঠতে পারে শুষ্ক, রুক্ষ্ম এবং নিস্তেজ। ৩। শুধু মুখ নয়, ত্বকেরও মারাত্মক ক্ষতি হয় সাবান ব্যবহারের কারণে। সাবানের ক্ষারে ত্বক বেশি রুক্ষ্ম হয়ে ওঠে। এর ফলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন ফ্ল্যাকিনেস, ত্বকে র‌্যাশ, জ্বালাপোড়...

কোন ভিটামিনের অভাবে চোখের নিচে কালি পড়ে, জেনে নিন প্রতিকারের উপায়

Image
  কোন ভিটামিনের অভাবে চোখের নিচে কালি পড়ে, জেনে নিন প্রতিকারের উপায় মুখের সৌন্দর্য অনেকাংশেই নির্ভর করে সুন্দর ও উজ্জ্বল চোখের ওপর। কিন্তু ক্লান্ত ও কালো দাগ পড়া চোখ সৌন্দর্যে ব্যাঘাত ঘটায়। সপ্তাহে অন্তত তিন দিন সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে মাত্র ২০-৩০ মিনিট সূর্যস্নান করলেই শরীর প্রয়োজনীয় ভিটামিন ডি পেতে পারে।অনেকেই মনে করেন, রাত জাগার কারণেই চোখের নিচে কালি পড়ে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর মূল কারণ হতে পারে শরীরে ভিটামিন ডি-এর অভাব। কেন চোখের নিচে কালি পড়ে? : চিকিৎসকদের মতে, শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হলে তা প্রথমে চোখে প্রভাব ফেলে। শুধু চোখের নিচে কালি নয়, এই ঘাটতির ফলে আরও কিছু লক্ষণ দেখা যেতে পারে, যেমন— অতিরিক্ত ক্লান্তি, ঘুমের সমস্যা, হাড় ও পেশিতে ব্যথা, অবসাদ, চুল পড়ার সমস্যা। ভিটামিন ডি-এর ঘাটতি দূর করার সহজ উপায় : ভিটামিন ডি-এর ঘাটতি দূর করতে প্রাকৃতিকভাবে সূর্যালোক গ্রহণ করা সবচেয়ে কার্যকর। সপ্তাহে অন্তত তিন দিন সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে মাত্র ২০-৩০ মিনিট সূর্যস্নান করলেই শরীর প্রয়োজনীয় ভিটামিন ডি পেতে পারে। তাই, যদি চোখের নিচে কালি বা ওপরের লক্ষণগুলো দেখা দেয়, ...

পেট্রল দিয়ে কনটেন্ট বানাতে গিয়ে দগ্ধ কনটেন্ট ক্রিয়েটর

Image
নীচে ছবির পুরো লেখা হুবহু টাইপ করে দেওয়া হলো: সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস, বাউণ্ডার ও অস্বস্তকর কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) মারাত্মকভাবে আহত হয়েছেন। দুইদিন আগে আগুন নিয়ে কনটেন্ট তৈরি করার সময় তিনি গুরুতরভাবে দগ্ধ হন এবং বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার সকালে দিঊয়াপুর ইউনিয়নের মোড়ে সংলগ্ন কুসুম চৌরাচ্চার মাঠে তৈরি করে আল-আমিন আগুন পোড়াতে পোড়াতে গোসলের কনটেন্ট রেকর্ড করছিলেন। ভিডিওতেও দেখা যায়, তিনি একটি চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণ করার চেষ্টা করেন। নির্ধারিত পরিমাণের বেশি পেট্রোল ব্যবহারের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়। প্রাথমিকভাবে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কনটেন্ট ধারাবাহিকতার...

জাতীয় পার্টিসহ ১৬ রাজনৈতিক দলের সমন্বয়ে আসছে নতুন জোট

Image
  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির একাংশসহ ১৬ রাজনৈতিক দলের সমন্বয়ে শিগগিরই নতুন জোটের আত্মপ্রকাশ হচ্ছে। চলতি সপ্তাহে রাজধানীর পাঁচ তারকা হোটেলে আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির একাংশসহ ১৬ রাজনৈতিক দলের সমন্বয়ে শিগগিরই নতুন জোটের আত্মপ্রকাশ হচ্ছে। চলতি সপ্তাহে রাজধানীর পাঁচ তারকা হোটেলে আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।  আজ রবিবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে একটি মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে একটি বৃহৎ রাজনৈতিক জোট গঠন করার লক্ষ্যে ঐকমত্য পোষণ করা হয়। জাতীয় পার্টির একাংশ ও ছোট ছোট ১৫াটি রাজনৈতিক দলের নেতারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। জানা গেছে, জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে এই জোটের মুখপাত্র হিসাবে মনোনীত করা হয় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে। এ ছাড়া জোট আত্মপ্রকাশের আগে জোটের অন্তর্ভুক্ত সকল দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে একটি লিয়াজো কমিটি গঠন করা হয়। Countdown Timer ...

সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত, জেনে নিন কোন গ্রেডে কত বাড়ছে

Image
  সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গত ১০ বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে ৯০ থেকে ৯৭ শতাংশ। সোমবার (২০ অক্টোবর) এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে গ্রেড-১ এর কর্মকর্তাদের মূল বেতন ১ লাখ ৫০ হাজার ৫৯৪ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়াও গ্রেড-২ এ ১ লাখ ২৭ হাজার ৪২৬ টাকা, গ্রেড-৩ এ ১ লাখ ৯ হাজার ৮৪ টাকা, গ্রেড-৪ এ ৯৬ হাজার ৫৩৪ টাকা, গ্রেড-৫ এ ৮৩ হাজার ২০ টাকা, গ্রেড-৬ এ ৬৮ হাজার ৫৩৯ টাকা, গ্রেড-৭ এ ৫৫ হাজার ৯৯০ টাকা, গ্রেড-৮ এ ৪৪ হাজার ৪০৬ টাকা, গ্রেড-৯ এ ৪২ হাজার ৪৭৫ টাকা, গ্রেড-১০ এ ৩০ হাজার ৮৯১ টাকা মূল বেতনের পস্তাব করা হয়েছে। আরও পড়ুনঃ ২০০ টাকার নতুন নোটের ডিজাইন নিয়ে যে প্রশ্ন ফাহামের অন্যদিকে গ্রেড-১১ তে ২৪ হাজার ১৩৪ টাকা, গ্রেড-১২ তে ২১ হাজার ৮১৭ টাকা, গ্রেড-১৩ তে ২১ হাজার ২৩৮ টাকা, গ্রেড-১৪ তে ১৯ হাজার ৬৯৩ টাকা, গ্রেড-১৫ তে ১৮ হাজার ৭২৮ টাকা, গ্রেড-১৬ তে ১৭ হাজার ৯৫৫, গ্রেড-১৭ তে ১৭ হাজার ৩৭৬ টাকা, গ্রেড-১৮ তে ১৬ হাজার ৯৯০ টাকা, গ্রেড-১৯ তে ১৬ হাজার ৪৪১ টাকা এবং গ্রেড-২০ এ...

ইতিহাসে এমন কয়েকজন রাজা ছিলেন

Image
  ইতিহাসে এমন কয়েকজন রাজা ছিলেন যারা নিজেদের মেয়েকে (বা সৎ মেয়েকে) বিয়ে করেছিলেন — যদিও এসব ঘটনা সাধারণত ধর্মীয়, রাজনৈতিক বা বংশরক্ষার কারণে ঘটেছে। নিচে কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ দেওয়া হলো 👇 মিশরের ফারাওরা (বিশেষ করে রাজা তুতানখামেনের বংশ) প্রাচীন মিশরের ফারাওরা প্রায়ই নিজেদের বোন বা কন্যাকে বিয়ে করতেন, যেন “রাজবংশের রক্ত বিশুদ্ধ” থাকে। উদাহরণস্বরূপ:ফারাও আখেনাতেন (Akhenaten)-এর নিজের কন্যা মেরিতাতেন (Meritaten)-কে বিয়ের সম্ভাবনার কথা ইতিহাসে উল্লেখ আছে। তুতানখামেন (Tutankhamun)-ও নিজের সৎ বোনকে বিয়ে করেছিলেন। পারস্যের রাজা কাম্বাইসিস দ্বিতীয় (Cambyses II) তিনি নিজের দুই বোনকে বিয়ে করেছিলেন বলে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস উল্লেখ করেছেন — এক বোনের নাম ছিল রক্সানা, অন্যজন অতোসা।হাওয়াই রাজা কামেহামেহা I তিনি নিজের দুই বোনকে বিয়ে করেছিলেন বলে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস উল্লেখ করেছেন — এক বোনের নাম ছিল রক্সানা, অন্যজন অতোসা।হাওয়াই রাজা কামেহামেহা I রাজবংশ রক্ষার জন্য তিনি নিজের ঘনিষ্ঠ আত্মীয় এমনকি মেয়েদেরও বিবাহ করেছিলেন বলে উল্লেখ  গতআছে। Countdown Timer...

বেগম খালেদা জিয়া

Image
 বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন,আল্লাহ উনাকে দ্রুত শেফা দান করুন 🤲 আমার খুবই খারাপ লাগতেছে এটা ভেবে যে মায়ের এমন সংকটাপন্ন অবস্থায় ছেলে পাশে নাই🥲আচ্ছা উনার মৃ*ত্যু হলে উনার ছেলে কি উনার লা*শ দেখবেনা,উনার জানাজায় উপস্থিত থাকবে না,এরকম অনেক প্রশ্নই ঘুরপাক খায় পরিস্থিতি দেখার পর।যদি মায়ের মৃ-ত্যুর পর ছেলে জানাজায় উপস্থিত না থাকে এর চাইতে দু:খজনক আর কিছুই হবে না। ~হে রাব্বুল আলামিন বেগম জিয়াকে সুস্থতা দান করুন~ এখন ধারাবাহিক ডায়ালাইসিসে আছেন বেগম খালেদা জিয়া। কারণ তাঁর শরীরে অতিরিক্ত পানি জমেছে। এই অবস্থার মূল কারণ হলো হৃদপিন্ডের মাইট্রাল ভাল্ব শক্ত হয়ে গেছে ফলে হৃদপিণ্ড রক্ত পাম্প করে শরীরের অঙ্গে পাঠাতে পারছে না, পাম্প করার সময়ে রক্ত ভালব দিয়ে লিক করে শরীরে থেকে যাচ্ছে , যা থেকে ওনার ডান দিকের হার্ট ফেইলিউরের ঝুঁকি সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি, তিনি সংক্রমণ জনিত সেপসিসে আক্রান্ত হওয়ায় প্রাণঘাতী এক জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে। যে পরিস্থিতিতে সংক্রমণের বিরুদ্ধে ওনার শরীর অত্যধিক ও ক্ষতিকর প্রতিক্রিয়া দেখাচ্ছে। এর ফলে তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অচল হয়ে পড়ার মত মারাত্মক ঝ...

নির্বাচন হচ্ছে না, এবার ভেতরের খবর ফাঁস : জিল্লুর রহমান

Image
 জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, “ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। আমি আবারও আমার কথার পুনরাবৃত্তি করছি। আমি বরাবরই বলে আসছি—যদি কোনো নির্বাচন হয়ও, সেটা একটি ‘ফার্সিকাল ইলেকশন’ হবে। সেটা হয়তো ২০১৪, ২০১৮ বা ২০২৪-এর মতো কিংবা আরো পেছনে গেলে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি বা ১৯৮৬, ১৯৮৮ সালের মতো একটি নির্বাচন হবে এবং আদতে আমি এখন আর কোনো নির্বাচন দেখি না। অনেকেই অবাক হতে পারেন—কেন আসলে দেখি না? যারা অবাক হন, আমি তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়তে চাই—কেন আপনি নির্বাচন দেখেন? কোন বিবেচনায় দেখেন? নির্বাচনের কী প্রস্তুতি আছে? সরকারের কোন সদিচ্ছা আপনি দেখতে পান? রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকেন্দ্রিক কী ধরনের তৎপরতা লক্ষ করেন?” Countdown Timer

প্রেমিককে খুন করলো পরিবার, নিজেই সিঁদুর পরে লাশকে বিয়ে করলেন তরুণী

Image
প্রেমিককে খুন করলো পরিবার, নিজেই সিঁদুর পরে লাশকে বিয়ে করলেন তরুণী  প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ২১:০৭ প্রেমিককে খুন করলো পরিবার, নিজেই সিঁদুর পরে লাশকে বিয়ে  প্রেমের মরা জলে ডোবে না—এই গানের কথা যেন সত্যি হলো ভারতের মহারাষ্ট্রের নান্দেদে। নিচু জাতের ছেলে হয়ে উচ্চবর্ণের মেয়ে আঁচলের প্রেমে মজেছিলেন সক্ষম তাঁতী (২০)। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! জাত প্রথার কাছে হেরে গেছে সক্ষমের ভালোবাসা। নিচু জাতের ছেলে হয়ে এত বড় স্পর্ধা! উচ্চবর্ণের মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধে প্রেমিকার পরিবারের হাতে খুন হয়েছেন সক্ষম। কিন্তু সক্ষমের প্রেম ছিল সত্য। তাই মরে গেলেও তাঁর প্রেমিকা যেন আঁকড়ে ধরেছেন তাঁর ভালোবাসা। প্রেমিকের অন্ত্যেষ্টিক্রিয়ায় নিজেই কপালে সিঁদুর পরে সক্ষমকে বিয়ে করেছেন আঁচল এবং শপথ নিয়েছেন সেই বাড়িতেই পুত্রবধূ হিসেবে থাকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আঁচল তাঁর ভাইদের মাধ্যমে সক্ষম তাঁতীর সঙ্গে পরিচিত হন। বাড়িতে ঘন ঘন যাতায়াতের কারণে তাঁদের মধ্যে সম্পর্ক গভীর হয়। কিন্তু সম্প্রতি তাঁদের তিন বছরের এই সম্পর্কের কথা জেনে যায় আঁচলের পরিবার। বর্ণ প্রথ...

ব্রেকিং নিউজ নির্বাচন হচ্ছে না, এবার ভিতরের খবর ফাঁস

Image
  জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান শনিবার (২৯ নভেম্বর) তার ইউটিউব চ্যানেলে বলেন, ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনের সম্ভাবনা তার চোখে পড়ে না। তিনি আবারও জোর দিয়ে বলেন, যেকোনো নির্বাচন হলেও তা হবে একটি 'ফার্সিকাল ইলেকশন', যা ২০১৪, ২০১৮ বা আগের বছরের ফেব্রুয়ারির মতো কেবল আনুষ্ঠানিক হতে পারে।জিল্লুর রহমান বলেন, "বিগত ১৪ মাসে দেশের অর্থনীতি ও রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপত্তা সংকটের মুখে পড়েছে। নির্বাচনের প্রয়োজন বহু আগে থেকেই ছিল। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। বিএনপিও সরকারকে যথেষ্ট চাপ দেয়নি।”তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে বলেন, দেশে ফিরতে তারেকের ইচ্ছা সম্পূর্ণ স্বাধীন নয়; কিছু বিষয় অন্যদের নিয়ন্ত্রণে রয়েছে। তারেক বাংলাদেশে ফিরবেন রাজনৈতিক পরিস্থিতি উপযুক্ত হলে। জিল্লুর রহমান আরও বলেন, বর্তমান সরকারের অধীনে প্রকৃত অর্থে কোনো নির্বাচন করা সম্ভব নয়, কারণ তারা নানা চক্র ও ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। তিনি সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা, জোটসংক্রান্ত অস্থিরতা এবং নিরা...

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Image
 সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাহিরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন ৪ নম্বর ফিডারের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১ ডিসেম্বর) পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা সাবস্টেশনের সহকারী জেনারেল ম্যানেজার আলাউল হক সরকার। তিনি জানান, আগামীকাল তাহিরপুর সাবস্টেশনের তাহিরপুর থানা, তাহিরপুর বাজার, ভাটিতাহিরপুর, ঠাকুরহাটি, গোবিন্দশ্রী ও রতনশ্রী গ্রামে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুততার সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার আশ্বাসও প্রদান করা হয়। Countdown Timer

নির্বাচন হচ্ছে না, এবার ভেতরের খবর ফাঁস : জিল্লুর রহমান

Image
  জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, “ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। আমি আবারও আমার কথার পুনরাবৃত্তি করছি। আমি বরাবরই বলে আসছি—যদি কোনো নির্বাচন হয়ও, সেটা একটি ‘ফার্সিকাল ইলেকশন’ হবে। সেটা হয়তো ২০১৪, ২০১৮ বা ২০২৪-এর মতো কিংবা আরো পেছনে গেলে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি বা ১৯৮৬, ১৯৮৮ সালের মতো একটি নির্বাচন হবে এবং আদতে আমি এখন আর কোনো নির্বাচন দেখি না। অনেকেই অবাক হতে পারেন—কেন আসলে দেখি না? যারা অবাক হন, আমি তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়তে চাই—কেন আপনি নির্বাচন দেখেন? কোন বিবেচনায় দেখেন? নির্বাচনের কী প্রস্তুতি আছে? সরকারের কোন সদিচ্ছা আপনি দেখতে পান? রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকেন্দ্রিক কী ধরনের তৎপরতা লক্ষ করেন?” শনিবার (২৯ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে জিল্লুর রহমান এসব কথা বলেন। Countdown Timer

তারেক রহমান দেশে আসতে চাইলে এক দিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

Image
  বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে এক দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছে, সরকার সেটা জানে না। দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে, সেটি অস্বাভাবিক। রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ- শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, তার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে প্রতিবেশী দেশ ভারতের। আশা করছি, দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে। তিনি আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন—সেটা জানলেও অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। শেখ হাসিনা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। দণ্ডিত হও...

মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, পাইলট নিহত

Image
আন্তর্জাতিক মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, পাইলট নিহত  প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১৬:১৩  অনলাইন ডেস্ক মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, পাইলট নিহত সংঘর্ষের পর উড়োজাহাজ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির কাছে আকাশে দুটি হালকা উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গেছেন। খবর, এবিসি নিউজের। রোববার (৩০ নভেম্বর) সকালে ঘটা ওই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। রাজ্য পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা সিডনির দক্ষিণ-পশ্চিমের ওয়েডারবার্নে বিমানবন্দরের কাছে ঝোপঝাড়ের মধ্যে বিধ্বস্ত বিমানটির পাইলটের মরদেহ খুঁজে পান। পুলিশ বলেছে, তাদের জানানো হয়েছিল যে দুটি ছোট বিমান মাঝ আকাশে ধাক্কা খায়। এরপর একটি বিমান কাছেই ঝোপঝাড়ে বিধ্বস্ত হয়। অপরদিকে, অস্ট্রেলিয়ান এসোসিয়েট প্রেস জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই একজন পাইলটের মরদেহ পাওয়া গেছে। এই ঘটনায় অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে পারে। ওই বিমানের পাইলটের কোনো ক্ষতিও হয়নি। Countdown Timer

যে ভিটামিনের অভাবে শীতে সর্দি-কাশি হয়

Image
সংগৃহীত ছবি শীতের সময় অনেক মানুষ স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করেন। কারও কারও ক্ষেত্রে হাত–পা পর্যন্ত অসাড় হয়ে যায়। অনেকের আবার শীতে সর্দি-কাশি বেশি হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে ভাইরাস দ্রুত আক্রমণ করে। তাই অনেকে গোটা শীত জুড়ে সর্দি-কাশিতে ভোগেন। কিছুতেই পিছু ছাড়ে না হাঁচি-কাশি। মাথা ভার হয়ে থাকে, গলা ব্যথা থাকে, সারাক্ষণ জ্বর-জ্বর ভাব থাকে। এগুলো মোটেই ভালো লক্ষণ নয়। ঘন ঘন ঠান্ডা লাগার ধাত অন্য কোনও রোগের উপসর্গও হতে পারে। কোন ভিটামিনের অভাবে ঘন ঘন সর্দি-কাশি হয় জেনে নিন। ভিটামিন ডি-এর ঘাটতি শীতকালে সূর্যের আলো খুব কম সময়ের জন্য থাকে। যে হেতু সূর্যালোকই ভিটামিন ডি-এর একমাত্র উৎস তাই এই ঋতুতে অনেকের দেহেই ভিটামিন ডি-এর ঘাটতি দেখা যায়। অন্যদিকে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে ভিটামিন ডি বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ, আপনার দেহে যদি ভিটামিন ডি-এর ঘাটতি থাকে, তা হলে আপনি ঘন ঘন সর্দি-কাশিতে ভুগতে পারেন। এমন সমস্যা হলে ভিটামিন ডি সাপ্লিমেন্টও খেতে হতে পারে। Countdown Timer

খালেদা জিয়া

Image
  আমার খুবই খারাপ লাগতেছে এটা ভেবে যে মায়ের এমন সংকটাপন্ন অবস্থায় ছেলে পাশে নাই🥲আচ্ছা উনার মৃ*ত্যু হলে উনার ছেলে কি উনার লা*শ দেখবেনা,উনার জানাজায় উপস্থিত থাকবে না,এরকম অনেক প্রশ্নই ঘুরপাক খায় পরিস্থিতি দেখার পর।যদি মায়ের মৃ-ত্যুর পর ছেলে জানাজায় উপস্থিত না থাকে এর চাইতে দু:খজনক আর কিছুই হবে না। ~হে রাব্বুল আলামিন বেগম জিয়াকে সুস্থতা দান করুন~ এখন ধারাবাহিক ডায়ালাইসিসে আছেন বেগম খালেদা জিয়া। কারণ তাঁর শরীরে অতিরিক্ত পানি জমেছে। এই অবস্থার মূল কারণ হলো হৃদপিন্ডের মাইট্রাল ভাল্ব শক্ত হয়ে গেছে ফলে হৃদপিণ্ড রক্ত পাম্প করে শরীরের অঙ্গে পাঠাতে পারছে না, পাম্প করার সময়ে রক্ত ভালব দিয়ে লিক করে শরীরে থেকে যাচ্ছে , যা থেকে ওনার ডান দিকের হার্ট ফেইলিউরের ঝুঁকি সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি, তিনি সংক্রমণ জনিত সেপসিসে আক্রান্ত হওয়ায় প্রাণঘাতী এক জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে। যে পরিস্থিতিতে সংক্রমণের বিরুদ্ধে ওনার শরীর অত্যধিক ও ক্ষতিকর প্রতিক্রিয়া দেখাচ্ছে। এর ফলে তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অচল হয়ে পড়ার মত মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তার উপরে তীব্র অগ্ন্যাশয় প্রদাহে (Acute Pancreatitis) আক...

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে আশাবাদী উপদেষ্টা

Image
  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় চৌধুরী জানিয়েছেন, সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড নিশ্চিত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। শিক্ষকদের দেশের শিক্ষা ব্যবস্থার 'সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি' হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, সরকার তাদের অবস্থার উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে 'পিইডিপি-৪ ও চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ' শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় চৌধুরী বলেন, আমরা ইতোমধ্যেই প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড নিশ্চিত করতে পেরেছি এবং তাদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা দিতে সক্ষম হয়েছি। এখন আমাদের মূল লক্ষ্য হলো সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়ন করা। আমরা আশা করি, এই প্রচেষ্টায় আমরা সফল হব। শিক্ষার মান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হলেও, ‘শিক্ষার্থীদের প্রাথমিক ভিত্তি গড়...

দিনে কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক, যেসব লক্ষণ দুশ্চিন্তার বিষয়

Image
 মানবদেহের একটি অত্যন্ত স্বাভাবিক ও প্রয়োজনীয় প্রক্রিয়া হলো প্রস্রাব। এটি কেবল শরীর থেকে অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থ বের করার মাধ্যম নয়, বরং আমাদের কিডনির কার্যকারিতা ও সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কিন্তু প্রশ্ন হলো—দিনে কতবার প্রস্রাব হওয়াকে আমরা ‘স্বাভাবিক’ বলব? স্বাভাবিক হার কীএকজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ সাধারণত দিনে ৬ থেকে ৮ বার প্রস্রাব করেন। তবে এটি বয়স, তরল গ্রহণের পরিমাণ, ওষুধ, আবহাওয়া, কফি বা চা খাওয়ার অভ্যাস এবং শারীরিক সক্রিয়তার ওপর নির্ভর করে ৪ থেকে ১০ বার পর্যন্ত হতে পারে এবং এটিও স্বাভাবিক  ধরা হয়। কোন বিষয়ে নির্ভর করে প্রস্রাবের পরিমাণ? তরল গ্রহণের পরিমাণআপনি যদি দিনে বেশি পানি খান, তাহলে প্রস্রাবের সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়বে। আবার কম পানি খেলেও প্রস্রাব কম হতে পারে, কিন্তু এটি সবসময় ভালো লক্ষণ নয়। ক্যাফেইন ও ডাইরেটিকস চা, কফি, সফট ড্রিংকস বা ডাইরেটিক ওষুধ গ্রহণ করলে কিডনিতে পানি ছাঁকনির হার বেড়ে যায়, ফলে বেশি প্রস্রাব হতে পারে। স্বাস্থ্যগত অবস্থা ডায়াবেটিস: অনিয়ন্ত্রিত রক্তে শর্করার কারণে  Countdow...

রাতে গ’লা শুকিয়ে যায়, কিসের ইঙ্গিত দ্রুত জানা জরুরী!

Image
   রাতে গ’লা শুকিয়ে যায়, কিসের ইঙ্গিত দ্রুত জানা জরুরী! ঘুমের মধ্যে গলা ও জিভ শুকিয়ে যায়। যার কারণে অনেকেই শান্তিতে ঘুমাতে পারেন না। বার বার উঠে পানি খেতে হয়। প্রতিদিন যদি আপনার এমন সমস্যা দেখা দেয় তাহলে অজান্তেই আপনার শরীরে বাসা বাধতে পারে মারাত্মক রোগ। কী কী কারণে এমন সব সমস্যা দেখা দেয় এবং কোন কোন রোগের সম্ভাবনা থাকতে পারে তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।ডায়াবেটিস: এই রোগের একটি অন্যতম উপসর্গ হলো গলা শুকিয়ে যাওয়া ও পানির পিপাসা পাওয়া। অতিরিক্ত পরিমাণে প্রস্রাবের জেরে শরীরে পানির পরিমাণ কমতে থাকে, তাই পানির পিপাসা পায়। তাই এই উপসর্গ দেখা গেলে সুগার লেভেল পরীক্ষা করান। ডিহাইড্রেশন: শরীর ডিহাইড্রেটেড থাকলে এমন হয়। শরীরে যখন পানির মাত্রা কমে যায় তখনই গলা শুকাতে থাকে। শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশন মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। বেশি ঘাম হওয়া, পেট খারাপ ইত্যাদির জেরে ডিহাইড্রেশন হতে পারে। নিয়মিত তাই রাতে পানির পিপাসা পেলে সাবধান হোন। অবসাদ: বার বার গলা শুকিয়ে যাওয়া অ্যাংজাইটি ও অবসাদের কারণ হতে পারে। সাধারণত এই বিষয়গুলো মানুষের এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু প...

বিদেশে যাওয়ার মত অবস্থায় নাই খালেদা জিয়া

Image
  বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে ভিসা ও যোগাযোগসংক্রান্ত কাজ এগিয়ে রয়েছে বলে উল্লেখ করেছেন এই বিএনপি নেতা। আজ (শনিবার, ২৯ নভেম্বর) গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্নবিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা তার চিকিৎসা চলছে। আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে বেশ সময় নিয়ে তারা বোর্ড সভা করেছেন। নিজেদের মেডিক্যাল বোর্ডে তারা কালকে মতামত দিয়েছেন চিকিৎসাটা কী ধরনের হবে এ বিষয়ে। বিএনপি চেয়ারপারসনের বিদেশে নেওয়া প্রসঙ্গে এ সময় বিএনপি মহাসচিব বলেন, 'তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। এ বিষয়ে তারা বলছেন যে হয়তো নেওয়া প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক যে অবস্থা সে অবস্থায় তাকে বিদেশ নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থায় নেই। শারীরিক অবস্থা স্ট্যাবল হলে তখন চিন্তা করে দেখা হবে তাকে নেওয়া সম্ভব হবে কি না।'মির্জা ফখরুল বলেন,...

রোববার সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা

Image
  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এনইআইআর নীতির সংস্কারের দাবিতে রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার (২৯ নভেম্বর) এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সংগঠনটি একইসঙ্গে একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, মোবাইল ফোন আমদানিতে ন্যায্য করনীতি প্রবর্তন এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতেও শান্তিপূর্ণ কর্মসূচি আয়োজন করছে। এমবিসিবির পরিকল্পনা অনুযায়ী, রোববার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে Countdown Timer