রঙের কারণে ফেলে যাইওয়া মেয়ের দায়িত্ব নিলেন বিএনপি
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে গিয়ে তারেক রহমানের এ বার্তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। যশোর জেলায় গায়ের রংয়ের কারণে পিতার ফেলে যাওয়া সেই শিশু কন্যা আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফিয়ার লেখাপড়ার পূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপাশি আগামী দশ দিনের মধ্যে আফিয়া ও তার মায়ের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী দশ দিনের মধ্যে আফিয়ার জন্য ঘর নির্মাণ করে দেয়া হবে। পাশাপাশি আফিয়ার লেখাপড়ার পরিপূর্ণ দায়িত্ব এবং তার পিতাকে পরিবারে ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

Comments
Post a Comment