মসজিদে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

 


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সহিংসতায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মাগরিব নামাজের সময় মসজিদের ভেতরে ও বাইরে দেউলভোগ দয়হাটায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- আব্দুর রহিম (৪৮), আক্তার হোসেন (৪৫), তরিকুল ইসলাম (৪০) ও মমিনুল ইসলাম ফাহিম (২২)। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ তরিকুল ইসলামের বোন রুবিনা আক্তারকে আটক করেছে।


শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বলের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা রফিক খানের জানাজায় অংশ নিতে বিএনপির নেতা-কর্মীরা দেউলভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদে যান। এসময় মসজিদসংলগ্ন রাস্তায় শ্রীনগর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা তরিকুল ইসলামের মোটরসাইকেলে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ আব্দুল্লাহর ছবিযুক্ত স্টিকার নিয়ে মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী সরাফত আলী সপুর এক কর্মী বিরুপ মন্তব্য করেন। এর জবাবে তরিকুলও সপুকে নিয়ে পাল্টা মন্তব্য করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সহিংসতার ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ তরিকুল ইসলামের বোন রুবিনা আক্তারকে আটক করেছে।

Countdown Timer

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য