জাতীয় নির্বাচনের তারিখ
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে তিনটি তারিখ বিবেচনায় নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারিকে প্রাধান্য দিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর বাইরে ৫ ও ১২ ফেব্রুয়ারিকেও ইসি তাদের চিন্তায় রেখেছে। অবশ্য কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি রোববারই হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিষয়টি প্রায় চূড়ান্ত। অন্য কোনো পরিস্থিতি তৈরি না হলে ওই দিনই ভোট হবে। এছাড়া বিগত সময়ে সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি থাকলেও এবার পরদিনও ছুটি রাখার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
কমিশন সূত্র জানায়, পোস্টাল ভোেটসহ বেশকিছু বিষয় বিবেচনায় রেখে এবার তফসিল ঘোষণা ও ভোটগ্রহণের মধ্যে বেশি সময় হাতে রাখতে চাইছে কমিশন। অন্যান্য সময় তফসিল থেকে ভোটগ্রহণে সর্বোচ্চ দেড় মাসের মতো ব্যবধান থাকলেও এবার প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করবে ইসি।
ইসি সূত্রে জানা গেছে, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। এক্ষেত্রে ৭ অথবা ৮ ডিসেম্বর তফসিল ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন

Comments
Post a Comment