বহুবিবাহ নিষিদ্ধকরণে কঠোর আইন আনছে আসাম


বহুবিবাহ নিষিদ্ধকরণে কঠোর আইন আনছে আসাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১১:০২ পিএম

শেয়ার করুন:




সংগৃহীত ছবি

বিজ্ঞাপন



ভারতের আসাম রাজ্য বহুবিবাহকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ও অপরাধ হিসেবে ঘোষণা করে আইন প্রণয়নের পথে এক ধাপ এগিয়ে গেল। মঙ্গলবার (২৫ নভেম্বর) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিধানসভায় ‘আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ উত্থাপন করেন, যেখানে বহুবিবাহকে সরাসরি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিল পাস হলে প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করলে কঠোর শাস্তির বিধান কার্যকর হবে।


বিজ্ঞাপন


স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে মুখ্যমন্ত্রী এই বিলটি পেশ করেন। বিরোধী দল কংগ্রেস, সিপিএম ও রাইজোর বিধায়কেরা ওয়াকআউট করায় তাদের অনুপস্থিতিতেই বিলটি উত্থাপন করা হয়।


আরও পড়ুন


মা-ছেলের মতো সম্পর্ক নিয়ে কুরুচিপূর্ণ রটনা, দুনিয়াই ছেড়ে দিলেন দুই সহকর্মী

প্রস্তাবিত আইন অনুযায়ী, কেউ যদি প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় ফের বিয়ে করে, তার সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে। তবে কেউ যদি প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টা করে, সেই ক্ষেত্রে শাস্তির মেয়াদ বেড়ে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে। এই শাস্তির সঙ্গে জরিমানাও প্রযোজ্য হবে।



Countdown Timer

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য