ভূমিকম্পের মাত্রা ছাড়াতে পারে ৯, ভেঙে পড়ার ঝুঁকিতে ঢাকার অর্ধেক ভবন

 


বেশ অনেক দিন ধরেই বড় এক ভূমিকম্পের ঝুঁকির কথা বলা হচ্ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার ব-দ্বীপ বাংলাদেশে। এই ভয়াবহ ভূমিকম্পে বড় ঝুঁকির মধ্যে রয়েছে ঢাকা, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কিংবা এর পরবর্তী ব্যবস্থাপনার জন্য দেশের সক্ষমতা অত্যন্ত সীমিত। 

তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশে ৯ মাত্রার ভূমিকম্পও হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বারবার এ নিয়ে আলোচনা হলেও বাস্তবে প্রস্তুতির তেমন কোনো অগ্রগতি নেই।

বাংলাদেশের ভেতরে বা আশপাশে প্রায়ই ছোট থেকে মাঝারি ভূকম্পন অনুভূত হচ্ছে, যা জনমনে আতঙ্ক ছড়াচ্ছে এবং বিভিন্ন স্থাপনার ক্ষতি করছে। দেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এই শঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। ভূমিকম্পবিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের মতে, দেশের অভ্যন্তরে তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল বাংলাদেশকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।

বড় কোনো ভূমিকম্পের ক্ষেত্রে ঢাকার পরিস্থিতি কী হতে পারে, সে বিষয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি। তার গবেষণা অনুযায়ী, একটি বড় ভূমিকম্পে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হতে পারে।


দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলার সক্ষমতায় বাংলাদেশ বহু পিছিয়ে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম হোসেনের মতে, ‘ভূমিকম্পের বড় দুর্যোগ মোকাবিলার ২০ ভাগ সক্ষমতাও নেই বাংলাদেশের।’

Countdown Timer

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য