মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, পাইলট নিহত
আন্তর্জাতিক
মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, পাইলট নিহত
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১৬:১৩
অনলাইন ডেস্ক
মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, পাইলট নিহত
সংঘর্ষের পর উড়োজাহাজ
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির কাছে আকাশে দুটি হালকা উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গেছেন। খবর, এবিসি নিউজের।
রোববার (৩০ নভেম্বর) সকালে ঘটা ওই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
রাজ্য পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা সিডনির দক্ষিণ-পশ্চিমের ওয়েডারবার্নে বিমানবন্দরের কাছে ঝোপঝাড়ের মধ্যে বিধ্বস্ত বিমানটির পাইলটের মরদেহ খুঁজে পান। পুলিশ বলেছে, তাদের জানানো হয়েছিল যে দুটি ছোট বিমান মাঝ আকাশে ধাক্কা খায়। এরপর একটি বিমান কাছেই ঝোপঝাড়ে বিধ্বস্ত হয়।
অপরদিকে, অস্ট্রেলিয়ান এসোসিয়েট প্রেস জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই একজন পাইলটের মরদেহ পাওয়া গেছে। এই ঘটনায় অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে পারে। ওই বিমানের পাইলটের কোনো ক্ষতিও হয়নি।

Comments
Post a Comment