আজ থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল, লিটারে কত
দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর ২০২৫ মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী গতকাল রোববার (৩০ নভেম্বর) এ দাম সমন্বয় করা হয়। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে এ দাম কার্যকর হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী— ডিজেলের দাম ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রল ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা করা হয়েছে।

Comments
Post a Comment