বাংলাদেশে শুধু বাংলাদেশপন্থীরাই রাজনীতি করবে: সাদিক কায়েম

 


বাংলাদেশে শুধু বাংলাদেশপন্থীরাই রাজনীতি করবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম। তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাইয়ের স্পিরিট ধারণ করে সেই আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন জারি রাখতে হবে।’


শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে ডাকসু ভিপি এসব কথা বলেন। শাখা ছাত্রশিবির এই অনুষ্ঠানের আয়োজন করে।


ডাকসু ভিপি বলেন, ‘ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি, ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। সে কারণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবার যারা নব্য ফ্যাসিস্ট হতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি, যারা নিজেদের বড় রাজনৈতিক দল দাবি করে, তারা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে। ঐকমত্য কমিশন যে সুপারিশ করছে, সেখানে তারা মেজর সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তির বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে।’

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য