প্রয়োজনে আবার ৫ আগস্টের আবির্ভাব হবে। তবুও মানুষ আর স্বৈরাচার ফ্যাসিবাদে ফিরে যাওয়ার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

 


শনিবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


আরও দেখুন

Dhaka

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘প্রয়োজন হলে আবারও বিপ্লবের ডাক দেওয়া হবে। আবার ৫ আগস্টের আবির্ভাব হবে। বাংলার মানুষ আর স্বৈরাচার ফ্যাসিবাদে ফিরে যাওয়ার সুযোগ দেবে না।


যতই ষড়যন্ত্র হোক বাংলাদেশের যুবকদের মধ্যে যে চেতনা রয়েছে, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ভালোকে গ্রহণ করার যে মানসিকতার সৃষ্টি হয়েছে, এই শুভ বুদ্ধির যে উদয় হয়েছে, কোনো ষড়যন্ত্রই তা দমিয়ে দিতে পারবে না।’


তাহের বলেন, ‘জিয়াউর রহমান যখন ছিলেন তখন বিএনপি ছিল বড় ও জনপ্রিয় দল, বেগম খালেদা জিয়া যখন দায়িত্বে ছিলেন তখনো বিএনপি জনপ্রিয় দল, তবে এখন বড় দল কিন্তু জনপ্রিয় নয়। এখন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় দল জামায়াতে ইসলামী।’


বিএনপির উদ্দেশে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে আবারও ১৫ বছরের অন্ধকারে ফিরে যাওয়া এবং ভোট ডাকাতি করে, ভোটবিহীন নির্বাচন করে আবার ফ্যাসিবাদের জন্য দরজা-জানালা খোলা রাখা। এটি শহীদদের সঙ্গে বেইমানি এবং রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বাংলাদেশকে আর পেছনে নেওয়া যাবে না।’

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য