এবার বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিলো যুক্তরাজ্য বিস্তারিত কমেন্টে....
দীর্ঘদিন ধরে আশ্রয়প্রার্থীদের সংখ্যা সামলাতে হিমশিম খাচ্ছিল যুক্তরাজ্য। এই প্রেক্ষাপটে দেশটির অভিবাসন নীতিতে এক বিশাল পরিবর্তন আসছে। সোমবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই পরিকল্পনা ঘোষণা করবেন বলে জানা গেছে। নতুন নীতি অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে এখন পাঁচ বছরের পরিবর্তে ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে অবৈধ পথে প্রবেশ এবং ছোট নৌকায় আসা মানুষের সংখ্যা কমানোর লক্ষ্যেই এই কঠোর পরিবর্তন আনা হচ্ছে।
আরও পড়ুনঃ সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা
নতুন পরিকল্পনা অনুযায়ী, আশ্রয়প্রাপ্তদের শুধু অস্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে দেওয়া হবে। তাদের শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে এবং যাদের নিজ দেশে নিরাপদ বলে মনে করা হবে, তাদের ফিরিয়ে দেওয়া হবে। বর্তমানে ব্রিটেনে শরণার্থী মর্যাদা পাঁচ বছরের জন্য দেওয়া হয়, এরপর তারা স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারে
ন।

Comments
Post a Comment