হঠাৎ ‘সংখ্যা’ দিয়ে তারকাদের পোস্ট, ঘটনা কী

 

হঠাৎ ‘সংখ্যা’ দিয়ে তারকাদের পোস্ট, ঘটনা কী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৯:১৯ এএম

শেয়ার করুন:





বিজ্ঞাপন


সামাজিকমাধ্যমে হঠাৎ করে নারী তারকাদের পোস্টে নানা সংখ্যা নজরে পড়ছে। কেউ লিখছেন ‘৯’, কেউ ‘২৪’, আবার কেউ-বা ‘১০০০’। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন- এ সংখ্যার মানে কী?



বিজ্ঞাপন


মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে এক নতুন আন্দোলনে যুক্ত হয়েছেন তারকারা। আন্দোলনের নাম- ‘মাই নাম্বার, মাই স্টোরি’। প্রতিদিন সামাজিকমাধ্যমে তারা কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হন, সেই সংখ্যাই প্রকাশ করছেন নিজেদের ছবির সঙ্গে।


২৫ নভেম্বর নিজের ফেসবুকে আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের ছবিতে ‘৯’ লিখে তিনি জানিয়ে দেন, তিনি প্রতিদিন অন্তত ৯টি হয়রানির মুখে পড়েন।


বিজ্ঞাপন



পোস্টে তিশা লেখেন, সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পারছেন, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি, তার সবই দেখতে পাচ্ছি।’ সবশেষে হ্যাশট্যাগে তিনি ‘মাই নাম্বার, মাই স্টোরি’ জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

Countdown Timer

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য