শরীর থেকে অদ্ভুত গন্ধ? কোনো মারণরোগ নয় তো?
শরীরের স্বাভাবিক গন্ধ থাকাটা অস্বাভাবিক নয়। ঘাম, পরিবেশ, খাদ্যাভ্যাস—এসব মিলেই দৈনন্দিন শরীরে এক ধরনের গন্ধ তৈরি হয়। কিন্তু চিকিৎসকদের মতে, কিছু নির্দিষ্ট ও অস্বাভাবিক ধরনের শরীরের গন্ধ কখনো কখনো রোগের আগাম বার্তা দিতে পারে। এমনই সাত ধরনের গন্ধ রয়েছে, যা গুরুতর রোগের প্রাথমিক লক্ষণ।
প্রথম যে গন্ধটির উল্লেখ করা হয় তা হলো নেইলপলিশ রিমুভারের মতো অ্যাসেটোনের গন্ধ। অনেকে শরীর থেকে হালকা ‘ফ্রুটি’ টাইপ গন্ধ টের পান। চিকিৎসকদের মতে, এই গন্ধ শরীরে কিটোন বেড়ে যাওয়ার লক্ষণ, যা নিয়ন্ত্রণহীন ডায়াবেটিসের ইঙ্গিত দিতে পারে। এটি এমন একটি অবস্থা, যেখানে দেরি করলে জীবনহানিও হতে পারে।
দ্বিতীয়ত, ভিনেগার বা টক ধরনের গন্ধও একটি গুরুত্বপূর্ণ সংকেত। অনেক সময় থাইরয়েড হরমোন বেড়ে গেলে বা মেটাবলিজম অস্বাভাবিকভাবে দ্রুত হলে শরীর টক ধরনের ঘ্রাণ তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি হাইপারথাইরয়েডিজমের প্রাথমিক দিকের ইঙ্গিত হতে পারে।

Comments
Post a Comment