বাবরি মসজিদ’ নির্মাণে

 


পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে ‘বাবরি মসজিদ’ নির্মাণের জন্য রাখা দানবাক্সগুলো এখন উপচে পড়ছে। অনলাইন ও অফলাইনে এমন উৎসাহজনক সাড়া মিলেছে যে পুরো উদ্যোগটি রাতারাতি রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।


সাময়িক বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগেই এই তহবিল সংগ্রহ চলছে।


হুমায়ুন কবীরের দাবি, মসজিদটি নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন। ইতোমধ্যে সোমবার দুপুর পর্যন্ত চারটি দানবাক্স এবং একটি বস্তা খুলেই পাওয়া গেছে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি। অনলাইন কিউআর কোডের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে ইতোমধ্যে এসেছে ৯৩ লাখ রুপি। সাতটি বাক্স এখনো খোলা হয়নি। সব মিলিয়ে মোট অনুদান ১ কোটি ৩০ লাখ রুপি ছাড়িয়েছে (বাংলাদেশি টাকা যা প্রায় ১ কোটি ৭৬ লাখ ৪১ টাকা), যা কবীরের শিবিরের ভাষায় ‘সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে’।


গত শনিবার (০৬ ডিসেম্বর) অভূতপূর্ব নিরাপত্তার মধ্যেই রেজিনগরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তারিখটি বেছে নেওয়া হয় বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীর সঙ্গে মিলিয়ে—যা রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে

Countdown Timer

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য