খেলার সময় প্লেয়াররা চুইংগাম চিবান কেন?
খেলা চলাকালে প্রায় প্লেয়ারদের দেখা যায় কিছু একটা চিবোচ্ছেন। ক্যামেরা জুম করলেই দেখা যায় কারো না কারো ঠোঁট নড়ছে। বুঝতে বাকি নেই যে সেই খেলোয়াড় তখন চুইংগাম চিবোচ্ছেন।
অনেকের কাছে এটা যেন স্টাইল স্টেটমেন্টকিন্তু এর নেপথ্যে রয়েছে একাধিক বাস্তব কারণ। আধুনিক ক্রিকেটে যেখানে প্রতিটি মুহূর্তে চাপ, সেখানে এক টুকরা চুইংগামই হয়ে ওঠে মানসিক সমর্থন। কী উপকার চুইংগাম চিবোনোতে, চলুন জেনে নেওয়া যাক—চাপ কমাতে
চাপের মধ্যে খেলোয়াড়দের শান্ত রাখতে সাহায্য করে চুইংগাম, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। একজন ব্যাটসম্যান ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বোলারের মুখোমুখি হন বা ফিল্ডার ক্যাচের জন্য অপেক্ষা করেন, ক্রিকেট এমন একটি খেলা যেখানে একজনকে শান্ত ও স্বাচ্ছন্দ্যে থাকতে হয়চুইংগাম একজন খেলোয়াড়ের পারফরম্যান্সে সহায়তা করার জন্য সাইকোজেনিক টুল হিসেবে ব্যবহার করা হয়। তা ছাড়া ম্যাচের উত্তেজনা, দর্শকদের চিৎকার, বড় সিদ্ধান্ত—সব মিলিয়ে ক্রিকেটারদের মানসিক চাপ অনেক বেশি। চুইং গাম চিবালে ব্রেনের রিল্যাক্স রেসপন্স বাড়ে, স্ট্রেস কমে।মুখ শুকিয়ে যাওয়া প্রতিরোধে
গরম আবহাওয়া বা দীর্ঘক্ষণ ফিল্ডিং—দুই ক্ষেত্রেই মুখ
শুকিয়ে যায়।

Comments
Post a Comment