২৮ ঘণ্টা উদ্ধার অভিযানের পর শিশু সাজিদের ব্যাপারে যা জানা গেল

 


টানা ২৮ ঘণ্টা চেষ্টা চালিয়েও গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা গর্তটি ৪২ ফুট নিচ পর্যন্ত ক্যামেরা দিয়ে বারবার অনুসন্ধান করেন, কিন্তু শিশুটির অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হন।




বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস জানায়, শিশুটিকে উদ্ধারে এখন বড় পরিসরে মাটি খোঁড়া হচ্ছে। সময় আরও লাগতে পারে, তবে সাজিদকে জীবিত অবস্থায় উদ্ধার করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। উদ্ধার অভিযানে আটটি ইউনিট কাজ করছে এবং তিনটি এক্সকেভেটর ব্যবহার করে চারপাশের মাটি তোলা হচ্ছে।




আরও পড়ুনঃ রাকসু নির্বাচনে লড়বেন দৃষ্টি প্রতিবন্ধী নাঈম হোসেন


ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে, রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। নলকূপ খননের সময় তৈরি হওয়া গর্তে পড়ে যায় শিশুটি। সে স্থানীয় বাসিন্দা রাকিব উদ্দীনের ছেলে।






উদ্ধারের সর্বশেষ পর্যায়ে আশপাশের এলাকা খনন করে একটি সুড়ঙ্গ তৈরি করার চেষ্টা চলছে, যাতে সেই পথ ধরে শিশুটি পড়ে যাওয়া গভীর গর্তে পৌঁছানো যায়। তবে নিচে কাদা ও পানির স্তর থাকায় উদ্ধারকারীরা বেশ সমস্যায় পড়ছেন।

Countdown Timer

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য