নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে: ইসি আনোয়ার
জাতীয়
নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে: ইসি আনোয়ার
প্রকাশ: মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৭:১১
নিজস্ব প্রতিবেদক
নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে: ইসি আনোয়ার
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) এ বিষয়ে ইঙ্গিত দিয়ে ভোটের একটি সম্ভাব্য তারিখও উল্লেখ করেছেন।
ইসি আনোয়ারুল ইসলামের ইঙ্গিত অনুযায়ী, নির্বাচনটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে।
ইসি আনোয়ারুল বলেছেন, ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ফেব্রুয়ারি ১২ তারিখ বৃহস্পতিবার। সে হিসেবে মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) দিকে সংসদ নির্বাচন হতে পারে।
জাতীয় নির্বাচন ও গণভোট কবে নাগাদ অনুষ্ঠিত হবে—এ প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ফেব্রুয়ারির সেকেন্ড উইক। ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও অসুবিধা নেই। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।

Comments
Post a Comment