ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক : চিকিৎসক

 


গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড।


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চিকিৎসার জন্য বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে তার স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানানো হয়।


এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান।


পাঠানো বিবৃতিতে বলা হয়, হাদির চিকিৎসায় বিভিন্ন বিভাগের ১৩ জন চিকিৎসকের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

Countdown Timer

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য