রাজধানীতে আগুন
প্রকাশ: ০১ ডিসেম্বর, ২০২৫ ১৮:০৪
রাজধানীতে আবাসিক ভবনে আগুন
অনলাইন ডেস্ক
রাজধানীতে আবাসিক ভবনে আগুন
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরে একটি ৬ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে মোহাম্মদপুর জহুরি মহল্লার ৩৬/এ ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শিহাব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Comments
Post a Comment