স্বামীকে গলা টিপে হত্যা: স্ত্রী ও প্রেমিক আটক
বরগুনার বামনায় মো. আবদুল জলিল (৪৫) নামে এক প্রবাসীকে গলা টিপে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক আল আমিনকে (৩০) আটক করেছে পুলিশ। জলিলের সংসারে ৫ সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১৪ ডিসেম্বর) উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালি গ্রামের নিজ বাড়িতে স্ত্রী ও পরকীয়া প্রেমিক জলিলকে গলা টিপে হত্যা করেছে বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে আটকরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বামনা থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, জলিল ১৫ দিন আগে প্রবাস থেকে বাড়িতে আসেন। একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন গৃহকর্মী হিসেবে ৫ বছর ধরে তার বাড়িতে কাজ করতেন। স্বামী প্রবাসে থাকার সুবাদে নাজমা ও আল আমিন পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ ঘটনা জলিল জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক রোববার দুপুরে তাকে অচেতন করে গলা টিপে হত্যা করেন। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেয়।
Copied from: https://rtvonline.com/

Comments
Post a Comment