রাত পেরিয়ে ভোর, তবু রাস্তায় শোকার্ত ছাত্র-জনতা
শরীফ ওসমান হাদির শাহাদাতবরণ
রাত পেরিয়ে ভোর, তবু রাস্তায় শোকার্ত ছাত্র-জনতা
আপডেট: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৫
অনলাইন ডেস্ক
রাত পেরিয়ে ভোর, তবু রাস্তায় শোকার্ত ছাত্র-জনতা
সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদির শাহাদাতবরণের সংবাদে শোক আর ক্ষোভের আগুনে জ্বলছে রাজধানী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শাহাদাতবরণের সংবাদ আসার পরপরই রাস্তায় নেমেছে আসে ছাত্র-জনতা। রাতভর চলে শোকার্ত জনতার প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ। রাত পেরিয়ে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরেও তারা তীব্র বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানীর শাহবাগ এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা সমবেত হয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছেন। রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে বিক্ষোভকারীদের সংখ্যা।
রাত ১টা ১০ মিনিটের দিকে আন্দোলনের নতুন মাত্রা যোগ হয় যখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। বুয়েট শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনকারীদের মনোবল আরও বাড়িয়ে দেয়। কয়েক হাজার শিক্ষার্থীর স্লোগানে এসময় প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষুব্ধ জনতা শাহবাগ মোড়ের চারদিকের রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত করতে অনেক জায়গায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। রাজপথের মিছিলে এখন প্রতিধ্বনিত হচ্ছে কঠোর সব স্লোগান—দিল্লি না ঢাকা? ঢাকা-ঢাকা!, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান!, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?, আমরা সবাই হাদী হবো, যুগে যুগে লড়ে যাবো!।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment