নখের গোড়ায় অর্ধ চাঁদ কিসের লক্ষণ?
অধিকাংশ মানুষের নখের গোড়ায় সাদা অর্ধ চাঁদ আকৃতি দেখা যায়। আপনারও কি এমন চিহ্ন রয়েছে? একে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় লুনুলা। অনেকের বড় আঙুলে এটি স্পষ্ট দেখা যায়, আবার কারো ক্ষেত্রে একেবারেই দেখা যায় না।
অনেকেই ভাবেন অর্ধ চাঁদের উপস্থিতি বা অনুপস্থিতি কি হার্ট বা কিডনির রোগের লক্ষণ হতে পারে? এই ধারণা কি আসলেই সত্যি? চলুন, জেনে নেওয়া যাক বিস্তারিত—
চিকিৎসকরা বলছেন, নখের নিচে থাকা এই সাদা অংশটি আসলে নখের ‘ম্যাট্রিকস’ বা উৎপত্তিস্থএখান থেকেই নতুন নখ গজায়। লুনুলা সাধারণত সাদা দেখায়, কারণ এর নিচে রক্তনালিগুলোর ওপরের স্তর কিছুটা ঘন থাকে। কিন্তু এর রং, আকার বা দৃশ্যমানতার পরিবর্তন অনেক সময় শরীরের ভেতরের কিছু অসামঞ্জস্যের সংকেত দিতে পারে।লুনুলা না থাকলে কী হয়
যদি নখের বেসে এই সাদা অর্ধ চাঁদ একেবারেই না দেখা যায়, তাহলে তা শরীরে আয়রনের ঘাটতি, রক্তাল্পতা বা কিডনির সমস্যা নির্দেশ করতে পারেকখনো আবার প্রোটিন ও ভিটামিন ঘাটতির কারণেও এটি দেখা না যেতে পারে।
রং পরিবর্তিত হলে কী হয়?
বিশেষজ্ঞদের মতে, লুনুলার রং পরিবর্তন হলে তা গুরুত্ব
সহকারে দেখা দরকার। যেমন—

Comments
Post a Comment