শীতে বারবার চা-কফি পানে হতে পারে বড় বিপদ


 শীতে বারবার চা-কফি পানে হতে পারে বড় বিপদ
শীতের সকালে চা–কফির উষ্ণতা অনেককেই আরাম দেয়। ঠান্ডার সময় শরীর স্বাভাবিকভাবেই উষ্ণতার খোঁজে থাকে, তাই বিরতি পেলেই অনেকে বারবার চা-কফি পান করেন।

তবে চিকিৎসকদের সতর্কবার্তা হলো—শীতে বেশি চা-কফি পান করা ঠিক নয়। এতে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা ও শক্তভাব হঠাৎ বেড়ে যেতে পারে। শীতের আবহাওয়া ও ক্যাফেইনের যৌথ প্রভাবের কারণে শরীরে কিছু স্বাভাবিক জৈব পরিবর্তন হয়, যা সমস্যা বাড়ায়। তাই বুঝে নেয়া জরুরি—শীতে কেন গাঁটে ব্যথা বাড়ে, চা–কফি কেন এটি আরও বাড়াতে পারে এবং এর প্রতিকার কী।

ভারতের এক সংবাদমাধ্যমে রায়পুরের অর্থোপেডিক ও স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ ডা. দুষ্মন্ত চৌহান জানান, গরম হলেও চা–কফি আসলে হাড় ও জয়েন্টকে শুষ্ক করে তুলতে পারে। হাঁটুর কার্টিলেজ বা তরুণাস্থি দুই হাড়ের মাঝে কুশনের মতো কাজ করে এবং এর বেশির ভাগ অংশই পানি দিয়ে তৈরি। পানিশূন্যতার কারণে এর স্থিতিস্থাপকতা ও ধাক্কা শোষণ করার ক্ষমতা কমে যায়।

আরও পড়ুনঃ  মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর ও লুটপাট
শীতে তৃষ্ণা কম অনুভূত হওয়ায় অনেকেই পানি কম পান করেন। এর বদলে আড্ডায় বা কাজের ফাঁকে চা–কফি বেশি পান করা হয়। কিন্তু চা–কফি কখনোই শরীরের প্রয়োজনীয় পানির বিকল্প নয়; বরং অতিরিক্ত পানে শরীর থেকে পানি আরও কমে যেতে পারে।

চিকিৎসকদের মতে, ঠান্ডায় রক্তনালি স্বাভাবিকভাবেই সংকুচিত হয় এবং রক্তসঞ্চালন ধীর হয়ে যায়। ফলে জয়েন্ট টিস্যুতে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে সময় লাগে। উপরন্তু ক্যাফেইন হালকা ডাইইউরেটিক হওয়ায় প্রস্রাবের পরিমাণ বাড়ে, শরীরের তরল অংশ কমে যায়। এতে হাঁটুর কার্টিলেজ আরও শুকিয়ে যেতে থাকে।

Countdown Timer

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য