মধ্যরাতে সিলেটে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সারাদেশ
মধ্যরাতে সিলেটে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৭
নিজস্ব প্রতিবেদক
মধ্যরাতে সিলেটে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে ওঠে বিভাগটি।
বুধবার (১০ ডিসেম্বর) মধ্যরাত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে সিলেট। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র। এছাড়া ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিও বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন
মা-মেয়েকে হত্যার কারণ জানালেন সেই গৃহকর্মী
মা-মেয়েকে হত্যার কারণ জানালেন সেই গৃহকর্মী
১০ ডিসেম্বর, ২০২৫
প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে। প্রথম ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২৪ দশমিক ৮৩০; ৯২ দশমিক ১৮০। গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয়টির অবস্থান ছিল ২৪ দশমিক ৭৯০ ; ৯২ দশমিক ২১০ এবং এর গভীর
তা ছিল ৩০ কিলোমিটার।

Comments
Post a Comment