দুই দিনের ব্যবধানে বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন
মাত্র দুই দিনের ব্যবধানে ফের রাজধানীর বাড্ডায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
রবিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
এর আগে ১২ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments
Post a Comment