শীতে খেজুরের গুড় খেলে কী হয়?
শীতে খেজুরের গুড় খেলে কী হয়?
আপডেট: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৩:৫৬
অনলাইন ডেস্ক
শীতে খেজুরের গুড় খেলে কী হয়?
সংগৃহীত ছবি
শুধু স্বাদে লোভনীয় নয়, সুস্বাস্থ্য নিশ্চিতেও অতুলনীয় মৌসুমি খেজুর গুড়। শীতের মৌসুমে বাজারে হরহামেশাই চোখে পড়ে এ গুড়। নানা ধরনের পিঠা কিংবা মিষ্টিজাতীয় কোনো খাবার বানাতে এ গুড়ের কথা নতুন করে বলার কিছু নেই। তবে লোভনীয় খাবার তৈরির উপকরণ ছাড়াও এ গুড়ের রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। এই গুড় পুষ্টিতে ভরপুর যা আমাদের শীতের মাসগুলোতে উষ্ণ এবং শক্তিশালী রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে হজমে সহায়তা করা পর্যন্ত, খেজুর গুড় বেশ কিছু স্বাস্থ্যকর সুবিধা দেয়। আপনি যদি পরিশোধিত চিনির একটি স্বাস্থ্যকর বিকল্প খুঁজে থাকেন, তাহলে এই ঐতিহ্যবাহী মিষ্টি হতে পারে সেরা পছন্দ। চলুন জেনে নেওয়া যাক শীতে খেজুর গুঁড় খেলে কী হয়-
১. শক্তির মাত্রা বৃদ্ধি করে
খেজুর গুড় কার্বোহাইড্রেট এবং প্রাকৃতিক শর্করার একটি সমৃদ্ধ উৎস, যা তাৎক্ষণিক শক্তি প্রদান করে। জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, গুড়ে জটিল শর্করা রয়েছে যা ধীরে ধীরে শক্তি নির্গত করে, রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি না করে আমাদের দীর্ঘ সময় ধরে সক্রিয় রাখে।
২. হজম উন্নত করে
এই শীতকালীন মিষ্টি হজমকারী এনজাইমকে উদ্দীপিত করতে সাহায্য করে, যা খাবার ভেঙে ফেলা সহজ করে তোলে। এর উচ্চ ফাইবারের পরিমাণ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও সাহায্য করে, যা শীতের মাসগুলোতে বেশি দেখা দেয়। কারণ শীতের সময়ে আমাদের নড়াচড়া তুলনামূলক কমে যায়। খেজুর গুড় অন্ত্র পরিষ্কার করতেও সাহায্য করে। সেইসঙ্গে পেট ফাঁপা এবং বদহজমের ঝুঁকি হ্রাস করে।

Comments
Post a Comment