কিডনি সমস্যার নতুন কারণ খুঁজে পেলেন গবেষকরা



কিডনি সমস্যার নতুন কারণ খুঁজে পেলেন গবেষকরা

 আপডেট: রোববার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫০

 অনলাইন ডেস্ক

কিডনি সমস্যার নতুন কারণ খুঁজে পেলেন গবেষকরা

সংগৃহীত ছবি

বর্তমানে বিশ্বজুড়ে অসংখ্য মানুষ কিডনিজনিত সমস্যায় ভুগছেন। কিডনিতে পাথর, কিডনিতে পানি জমা, কিডনির কার্যকারিতা কমে যাওয়ার মতো সমস্যায় আক্রান্ত হচ্ছেন মানুষ। আর তাই এই অঙ্গটির সমস্যার কারণ খুঁজছেন গবেষকরা। কেন হয় কিডনির রোগ? সম্প্রতি এর নেপথ্যের নতুন কারণ খুঁজে পেলেন তারা।  


গবেষকদের মতে, কিডনির ওপর দাপট দেখায় একটি বিশেষ ধরনের স্নেহপদার্থ। এটি শরীরের শক্তি উৎপাদনকারী কোষ মাইটোকনড্রিয়াকে ভেঙে দেয়। ফলে শক্তি তৈরির প্রক্রিয়া নষ্ট হয়ে যায়। কোষকে শক্তিহীন করে এই পদার্থ সরাসরি আঘাত হানে কিডনির ওপর। একে একে নষ্ট করে দেয় কিডনির সুস্থ ও সবল কোষগুলোকে। ফলে যে রোগটি দেয় দেয় তা হলো ‘অ্যাকিউট কিডনি ইনজুরি’। এটি হলো সূত্রপাত। কিডনির কোষ ক্ষতিগ্রস্ত হতে হতে শেষে কিডনি বিকল হওয়া শুরু হয়।


হার্ভার্ড মেডিক্যাল স্কুল এবং ইউনিভার্সিটি অফ ইউটা মিলে এই গবেষণা করে। গবেষকরা জানিয়েছেন, এই স্নেহপদার্থটির নাম ‘সেরামাইড’। এটি সবার শরীরেই থাকে। তবে বাইরের খাবার, প্রক্রিয়াজাত খাবার বা জাঙ্ক ফুড বেশি খেলে এর মাত্রা বেড়ে যায়। এই ‘সেরামাইড’ অতিরিক্ত পরিমাণে রক্তে মিশে গেলে সেটি মাইটোকনড্রিয়ার ওপর হামলা করে।


মাইটোকনড্রিয়া হলো শরীরের শক্তি তৈরির ঘর। সেখানে কোষের জন্য শক্তি (এটিপি) তৈরি হয়। কোষের জন্ম-মৃত্যু, ক্যালশিয়াম সঞ্চয় করে রাখা, সঙ্কেত আদানপ্রদানেও এর বড় ভূমিকা আছে। মাইটোকনড্রিয়া ক্ষতিগ্রস্ত হলে কোষের শক্তি তৈরির প্রক্রিয়াই নষ্ট হয়ে যায়। ফলে কোষগুলোর সুরক্ষাকবচ নষ্ট হতে থাকে। আর সেই সুযোগেই সেরামাইড আক্রমণ করে কিডনির কোষগুলোকে

Countdown Timer

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য