আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ, গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজের কারণে নির্দিষ্ট এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ কেভি ফিডারসমূহের লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকাসমূহেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ১১ কেভি রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment