হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে সবশেষ যা জানা গেল
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয়। মেডিকেল বোর্ডের সবশেষ তথ্যমতে, হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এলেও সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, ওসমান হাদিকে গুলি করা অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা যায়নি। তাদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে দুষ্কৃতিকারীদের পরিচয়সহ পুরো ঘটনার পূর্বাপর সম্ভাব্য সব তথ্যই যাচাই করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাদির সঙ্গে থাকা দুই যুবককের মধ্যে সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদমাধ্যমে পুরোনো খবর থেকে জানা গেছে।
ফয়সালের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে; উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। তার বাবার নাম মো. হুমায়ুন কবির ওরফে আবদুল মালেক
Copied from: https://rtvonline.com/

Comments
Post a Comment