পরীক্ষার মধ্যেই বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলি, নিহত ২ শিক্ষার্থী

 


যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে দুজন শিক্ষার্থী নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন।


স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। খবর সিএনএন’র।


সন্দেহভাজন হামলকারী কালো কাপড় পরা ছিলেন এবং হেঁটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন। সেখানে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি।


তিনি বলেছেন, শনিবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার ব্যাপারে জানতে পারে। তখন জরুরি নম্বর ৯১১ থেকে ফোন আসে। আমি নিশ্চিত করতে পারছি দুজন মারা গেছেন এবং আটজন গুরুতর আহত হয়েছেন। হতাহতের এ সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তিনি।


হামলাকারীর পরিচয় প্রকাশ করেননি মেয়র স্মাইলি। তিনি বলেছেন, ঘটনা এখনো তদন্তনাধীন।


Copied from: https://rtvonline.com/

Countdown Timer

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য