আ'ত'ঙ্কে সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভ'য় পাচ্ছে মানুষ
অস্ত্র ঠেকিয়ে কক্সবাজারের টেকনাফে পাহাড়-সংলগ্ন এলাকায় গ্রামের একটি চায়ের দোকান থেকে গত ৩০ নভেম্বর পাঁচ কিশোরকে অপহরণ করেছে সশস্ত্র ডাকাতরা। এ ঘটনার পর আতঙ্কে সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে মানুষ
অপহৃতদের একজনের বাবা অছিউর রহমান বলেন, গত রোববার সন্ধ্যায় স্থানীয় একটি মুদি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল আমার ১৭ বছরের ছেলে মামুন। এমন সময় আকস্মিকভাবে দোকানটি ঘিরে ফেলে অস্ত্রধারী একদল ডাকাত। দোকানটা থেকে কাছেই পাহাড়ি জঙ্গল। মাগরিবের আজানের পরপরই ওই জঙ্গল থেকে আট থেকে দশজন লোক বের হয়ে এসে দোকান ঘিরে ফেলে। তাদের সবার হাতে অস্ত্র, মুখ ছিল কাপড় দিয়ে বাঁধা। দোকানে ঢুকেই টাকা-পয়সা ও মালামাল লুট করে অস্ত্রধারীরা। এরপর যাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত পাঁচ কিশোরের সবাইকে অস্ত্রের মুখে অপহরণ করে জঙ্গলে ফিরে যায় ডাকাত দলটি।
তিনি আরও বলেন, আমার ছেলে মামুনকেও ওরা ধরে নিয়ে গেছে। ছেলের চিন্তায় আমার স্ত্রী নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছে। দিন-রাত শুধু কান্না করতেছে। অপহরণের শিকার অন্য কিশোরের পরিবারেও একই অবস্থা
এদিকে, পাঁচ কিশোরদের মধ্যে একজন পরবর্তীতে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু দুইদিন পার হওয়ার পরও বাকি চারজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

Comments
Post a Comment