ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল
ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল
আরটিভি নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ০৬:৫৪ পিএম
শেয়ার করুন:
সংগৃহীত ছবি
বিজ্ঞাপন
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল থেকে হাদিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
ঘটনাস্থলের কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত পালিয়ে যান। তখন আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
বিজ্ঞা
এ ছাড়া পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং প্রকাশ্যে আসা দুটি ছবি বিশ্লেষণ করে জানা গেছে, গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরণে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল।
Copied from: https://rtvonline.com/

Comments
Post a Comment