তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্র মাদারীপুর
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের মধ্যে টানা তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষ অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় সরদার ও হাওলাদার বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে প্রায় দুই ঘণ্টা ঢাকা–বরিশাল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সরদার ও হাওলাদার বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। আতঙ্কে অনেক পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্র মাদারীপুর
ADVERTISEMENT
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় এখনো পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদা রফিক ভাবনা বলেন, মোস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment