অবস্থা খুবই আশঙ্খা জনক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেল থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি দুপুরে তার সঙ্গেই জনসংযোগে অংশ নিয়েছিলেন।
দেশের ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুইটি ছবি বিশ্লেষণ করে তা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে।
দ্য ডিসেন্ট বলছে, বাইক থেকে গুলি ছোঁড়া দুই ব্যক্তি আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিল ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদির সঙ্গে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিলেন।
গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরণে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা

Comments
Post a Comment