সোমবার ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হবে : প্রধান উপদেষ্টা
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে তিনি এই শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
ফোনালাপে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি গভীর সমবেদনা জানাতে আপনাকে ফোন করছি।
’ হামলায় তিনি আতঙ্কিত উল্লেখ করে বলেন, ‘আমি বিপর্যস্ত বোধ করছি।’
বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টাকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর অনুরোধ জানান। এ সময় প্রফেসর ইউনূস আহত সৈন্যদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে সরিয়ে নেওয়ার পাশাপাশি মরদেহ দ্রুত প্রত্যাবাসনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
গুতেরেস প্রধান উপদেষ্টাকে জানান, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Comments
Post a Comment