এইমাত্র পাওয়া: ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিক’ম্পের আ’ঘা’ত

 


ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর কাছে বুধবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।


এর কেন্দ্রস্থল ছিল সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের অন্তর্গত বাকুলিন গ্রাম থেকে প্রায় ৬৮ কিলোমিটার পূর্বে। ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ফিভোলকস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ এবং গভীরতা ২৩ কিলোমিটার বলে জানিয়েছে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্কতা জারি করেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় দায়িত্বে থাকা পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।


হিনাতুয়ানের স্থানীয় পুলিশপ্রধান জোয়ি মনাতো বলেন, কম্পন খুব বেশি বিধ্বংসী ছিল না, তবে আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

ফিভোলকসের পরিচালক তেরেসিতো বাকোলকল ফোনে জানান, বুধবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল গত বছরের অক্টোবর মাসে সংঘটিত দুটি শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্র থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ছিল। ওই ভূমিকম্পে সাতজন নিহত হয়েছিলেন। তিনি আরো বলেন, এ ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।


তুলনামূলকভাবে গভীরে সংঘটিত হওয়ায় এটি ধ্বংসাত্মক সুনামি ঢেউ সৃষ্টি করবে না। উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

সূত্র : রয়টার্স

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য