তীব্র শীতে শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
তীব্র শীতে বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (১০জানুয়ারি) সকাল ৮টা থেকে
বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুনামগঞ্জ গ্রিডের ১৩২/৩৩ কেভি সুইচিং স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শান্তিগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, নির্ধারিত কাজ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এ সময় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment