বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের
শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর উড়ে গেছে। এ সময় সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ভোরে হঠাৎ বিকট শব্দে এলাকার মানুষের ঘুম ভেঙে যায়। পরে স্থানীয়রা একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে ককটেল বিস্ফোরণের স্পষ্ট আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল উল্লেখ করে ওসি সালেহ আহমেদ জানান, ভোর ৪টার দিকে বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা গিয়ে দেখেন একটি ঘরের লন্ডভন্ড অবস্থা। এর কিছু দূরে এক যুবকের মরদেহ পাওয়া যায়। এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও রোববার (৪ জানুয়ারি) বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় বোমা হামলায় হাতের কবজি উড়ে গিয়ে এক যুবক গুরুতর আহত হন এবং পরে অভিযান চালিয়ে পুলিশ চার বালতি ভর্তি ককটেল বোমা উদ্ধার করে। ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment