সারাদেশের জন্য বড় দুঃ’সংবাদ!

 


শীতের কাঁপুনি কিছুটা কমেছে বলে মনে হলেও স্বস্তির সুযোগ দিচ্ছে না আবহাওয়া। দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা এখনো ৭–৮ ডিগ্রির ঘরেই রয়ে গেছে, তার ওপর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা বাড়াচ্ছে ভোগান্তি। এর মধ্যেই নতুন করে শীত বাড়ার বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে করে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুই দিন দেশের কোনো কোনো অঞ্চলে এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও জানান, রোববার ও সোমবার (১১ ও ১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

এই দুই দিনে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। প্রথম দিন রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও পরদিন সারা দেশে তা আবার সামান্য কমতে পারে।

মঙ্গলবার থেকে পরিস্থিতি আরও বদলাতে পারে। সেদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বুধবার ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ জানুয়ারি) দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। তবে এসব দিনেও আবহাওয়া শুষ্ক থাকবে এবং কুয়াশার দাপট কমার কোনো লক্ষণ নেই।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও শীত ও কুয়াশার ভোগান্তি আরও কিছুদিন চলতে 

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য