জেনে নিন পে স্কেলে কার বেতন কেমন হচ্ছে!
নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণে তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছে পে কমিশন। প্রস্তাবগুলোর যেকোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। পাশাপাশি নবম পে স্কেলে বেতনের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তরের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পে স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্যসচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেকমিশনের বৈঠক সূত্র জানায়, বেতনের অনুপাত নিয়ে তিনটি বিকল্প—১:৮, ১:১০ ও ১:১২—নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ১:৮ অনুপাতই চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছেএকই সঙ্গে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণে তিনটি প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে, যা পরবর্তী বৈঠকে চূড়ান্ত হতে পারে। প্রস্তাবগুলোর মধ্যে প্রথমটিতে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২১ হাজার টাকা। দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় ও সর্বশেষ প্রস্তাবে ১৬ হাজার টাকা সর্বনিম্ন বেতন নির্ধারণের কথা বলা হয়েছে।
১:৮ অনুপাত বলতে কী বোঝায়?
জাতীয় বেতন কমিশনের মতামত ফরমের ১১ নম্বর প্রশ্নে প্রস্তাবিত পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কত হওয়া উচিত—তা নিয়ে আলোচনা চলছে। সেখানে ১:৮, ১:১০, ১:১২ ও অন্যান্য বিকল্প রাখা হয়েএই অনুপাত দ্বারা সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের ব্যবধান বোঝানো হয়। অর্থাৎ, যদি ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতন এক টাকা ধরা হয়, তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে আট টাকা।
আরও সহজভাবে বললে, ১:৮ অনুপাতে যদি সর্বনিম্ন গ্রেডের বেতন ১০০ টাকা হয়, তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন দাঁড়াবে ৮০০ টাকা।ছে।ন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment