এবার ৫.৮ মাত্রার ভূমিক’ম্প


 পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে এ কম্পন অনুভূত হয়।


তথ্যটি নিশ্চিত করে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, স্থানীয় সময় রাত ২টার দিকে তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্ত অঞ্চলে ১৫৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে।


এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডন।


ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পে পাকিস্তান, তাজিকিস্তান, চীন ও আফগানিস্তান প্রভাবিত হয়েছে।


দ্য ডন জানায়, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


পাকিস্তান অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান ও ভারতীয় এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এর ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল রয়েছে। একাধিক ফল্ট লাইনের সংযোগ থাকায় এই অঞ্চলে ভূকম্পন নি

য়মিত ঘটনা।


🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments

Popular posts from this blog

গো’পন বিষয়গুলি মেয়েরা কখনোই ছেলেদের কাছে বলে না, ৪ নাম্বারটা জা’নলে অ’বাক হবেন!

বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

৫জিবি ইন্টারনেট ফ্রি সকল সিমের জন্য