মুখ দিয়ে শ্বাস নেওয়া ক্ষতিকর নাকি উপকারী, জানুন চরম সত্যি
মুখ দিয়ে শ্বাস নেওয়া স্বাভাবিক নয় এবং এটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে ঘুমানোর সময় মুখ দিয়ে শ্বাস নিলে টনসিল বড় হতে পারে, ফলে নাক ডাকা ও ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া মুখের মাড়ি ও টিস্যু শুকিয়ে যায়, যা মুখের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে এবং মাড়ি রোগ ও দাঁত ক্ষয়ের ঝুঁকি বাড়ায়। দীর্ঘমেয়াদে রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে ফুসফুসের কার্যকারিতাও ক্ষতিগ্রস্ত হয়, যা হাঁপানি রোগীদের ক্ষেত্রে আরও গুরুতর সমস্যা তৈরি করতে পারে।মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে চোখের চারপাশের শিরা প্রসারিত হয়ে চোখ ঝুলে যেতে পারে এবং ডার্ক সার্কল তৈরি হতে পারে। নাকের ভেতরের সূক্ষ্ম সিলিয়া জীবাণু ছেঁকে দেয়, কিন্তু মুখ দিয়ে শ্বাস নিলে এই সুরক্ষা ব্যবস্থা এড়িয়ে জীবাণু সরাসরি গলায় পৌঁছে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। ফলে সর্দি, সাইনাস সংক্রমণ, জ্বর এবং অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
শিশুদের ক্ষেত্রে মুখ দিয়ে শ্বাস নেওয়া তাদের বৃদ্ধিবিকাশে প্রভাব ফেলতে পারে। এতে চোয়াল নিচের দিকে বৃদ্ধি, দাঁতের বিকৃতি, লং ফেস সিনড্রোম, ওপরের ঠোঁট বেরিয়ে থাকা এবং নাক ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারেযদি নাক বন্ধ থাকার কারণে সাময়িকভাবে মুখ দিয়ে শ্বাস নেওয়া হয়, তবে সেটা স্বাভাবিক। কিন্তু অন্য সময়ে এটি অভ্যাস হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে শিশুদের মুখ সব সময় শুকনো থাকা, মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া, সারাদিন ক্লান্ত লাগা বা ঘুম থেকে উঠেও অবসাদ বোধ করা সাধারণ নয়। এমন লক্ষণ দীর্ঘ সময় ধরে দেখা দিলে অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment